এবার খেলুন সাপলুডু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার এক দেশের সবাই থাকত খেলায় ব্যস্ত। প্রজারা সারা দিন ঘরে বসে হরেক কিসিমের সাপলুডু খেলত, কারও কোনো কাজ করা লাগত না। সেই রাজ্যের রাজা ছিলেন সাপলুডু খেলায় মহা ওস্তাদ। খেলতে বসলে তাঁর আর দিন-রাতের হিসাব থাকত না। রাজপ্রাসাদে ৯৯ জন রানির ছিল ঠিক ১০০টি ঘর। রাজা একেক দিন খেলতে বসতেন একেকজন রানির সঙ্গে। ছক্কা থেকে পুট—যা-ই পড়ত, সেই হিসাবে রানির ঘর বদলে যেত। কেউ মই বেয়ে তরতর করে ওপরে উঠতেন, আবার কেউ সাপের মুখে পড়ে সাঁ করে নেমে যেতেন। রাজা ভারি আনন্দ পেতেন রানিদের সঙ্গে সাপলুডু খেলে। কিন্তু তাঁর নিয়ম ছিল খুব কড়া। যে রানি পাঁচবার হারতেন রাজার কাছে, রাজা তাঁকে বনবাসে পাঠিয়ে দিতেন। খালি ঘরে পরীক্ষা দিতে এসে বসতেন অন্য রানি। প্রাসাদে কামরা নম্বর ১০০ আর ৯৮-এর মধ্যে ছিল একটি অন্ধকার কামরা। সেই ঘরে যে কী আছে, তা সত্যিই কেউ জানতেন না। আর এই কাহিনি নিয়ে বানানো হয়েছে কম্পিউটার গেম সাপলুডু। পুরোপুরি দেশি একটা গেম। গেমটি খেলা যাবে দুই, তিন বা চারজন মিলে। ছক্কার গুটিতে ১ পড়লে খেলা শুরু হয়ে যাবে। প্রতিটি চাল আলাদাভাবে কম্পিউটার নিজেই হিসাব করবে। আর এই সাপলুডুটিতে ১০০ ও ৯৮-এর মধ্যবর্তী ঘরে গুটি পড়লে সে আর এই খেলায় অংশ নিতে পারবে না। গেমটি খেলার সময় আপনার মনে পড়বে পুরোনো সেই কাগুজে সাপলুডু খেলার কথা। আর গেমের গ্রাফিক্সটাও অনেক মজার। পুরোপুরি দেশীয় আমেজে গেমটি তৈরি করেছেন মোহাম্মদ জিয়াউল হক জিলানী। আর সাপলুডু গেমটি সংগ্রহ করা যাবে www.shapludu.com সাইট থেকে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম থ্রি ভিডিও কার্ড: ১৬ মেগাবাইট ভির‌্যামহার্ডডিস্ক: ১০ মেগাবাইট খালি জায়গার‌্যাম: ১২৮ মেগাবাইট