এবার চলছে গাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গয়নার বাজারেও বেশ ভিড়। ছবি: সোয়েল রানা
বগুড়ার গয়নার বাজারেও বেশ ভিড়। ছবি: সোয়েল রানা

বগুড়ায় জমে উঠেছে ঈদবাজার। শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমল সরগরম ঈদের কেনাকাটায়।
শহরের নিউমার্কেট, পুকুরপাড় নিউমার্কেট, আলতাফ আলী সুপার মার্কেট, শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট, আল আমিন শপিং কমপ্লেক্স, জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়ক, কালীবাড়ি মোড়, শহীদ আবদুল জোব্বার সড়ক এবং রায় বাহাদুর সড়কের দোকানগুলোতে কেনাকাটা করছেন উচ্চ ও মধ্যবিত্তরা। আর কম আয়ের ক্রেতারা ঈদের কেনাকাটায় আসছেন রেলওয়ে হকার্স মার্কেট, রেললাইনের ওপর ‘হঠা মার্কেট’ এবং কবি নজরুল ইসলাম সড়কের ফুটপাতে। পোশাকের পাশাপাশি জুতা-স্যান্ডেল, গয়না ও প্রসাধনীর দোকানগুলোতেও এখন উপচে পড়া ভিড়।
জলেশ্বরীতলা আবদুল জব্বার সড়কের বুটিক হাউস ‘শখ’–এর স্বত্বাধিকারী শাহনাজ ইসলাম জানালেন, শিশুদের পোশাক এখানে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে ‘ফ্লোর টাচ’ গাউন। মানভেদে দাম ৪ হাজার থেকে ২৫ হাজার টাকা।
শাহনাজ ইসলাম বলেন, শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে জামদানি, বেনারসি, সিল্ক, কাতান, জর্জেট ও টাঙ্গাইল শাড়ি।
পোশাকের পাশাপাশি জুতার দোকানগুলোতেও বেশ ভিড়। জলেশ্বরীতলার বে এেম্পারিয়াম, জেনিস, বাটা, লোটোসহ বিভিন্ন দোকানে এসেছে নতুন সংগ্রহ। শিশুদের জুতা কিনতে ভিড় দেখা গেল আলতাফ আলী মার্কেট ও খান মার্কেটে।