এবার জৈব রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বা উপসর্গ দেখে রোগ নির্ণয় করা হয়ে থাকে। এসব তথ্য-উপাত্তের ওপর নির্ভর করে ব্যবস্থাপত্র দেন চিকিৎসক। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, একটি ছোট্ট যন্ত্রই এসব কাজ করতে পারবে। মানবদেহে টিউমার শনাক্ত ও তা ধ্বংসও করতে পারবে যন্ত্রটি। এমনই এক যন্ত্র হলো বায়ো রোবট বা জৈব রোবট। এটি ইঁদুরের হূদেকাষ ও কৃত্রিম উপাদান দিয়ে তৈরি।মাত্র সাত মিলিমিটার লম্বা এ বায়ো রোবট অবকাঠামোর উপাদান হাইড্রোজেল। হাইড্রোজেল মানুষের চোখের কন্ট্যাক্ট লেন্স তৈরিতে ব্যবহূত হয়। আর অবকাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে ত্রিমাত্রিক প্রিন্টার। ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে কোনো বাস্তব বস্তুর ত্রিমাত্রিক প্রতিলিপি তৈরি করা যায়। যেমন, কোনো বাড়ির ছবি প্রিন্ট করলে অপর পাশ থেকে আরেকটি বাড়ি পাওয়া যাবে, যা ছবি নয়। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক রশিদ বশিরের নেতৃত্বে একদল গবেষক যন্ত্রটি তৈরি করেছেন। গবেষকেরা প্রথমে ইঁদুরের বাচ্চাকে অচেতন করে পুরো হূদ্যন্ত্র অপসারণ করেন। সেটা কেটে ছোট ছোট খণ্ড করার পর তা থেকে হূদেকাষ পৃথক করা হয়। এরপর তা সংযুক্ত করা হয় রোবটের দেহে। এ রকম কয়েক হাজার থেকে কয়েক শ কোষ সংযুক্ত করা হয়েছে প্রতিটি বায়োবটে। গবেষক রশিদ বশির বলেন, কয়েক দিনের মধ্যেই সেগুলোতে স্পন্দন শুরু হয় এবং নড়াচড়া শুরু করে। বায়োবটের ‘ইঞ্জিন’ হিসেবে ওই হূদেকাষগুলোর স্বাভাবিক স্পন্দনই এটাকে চলতে সহায়তা করে। চলার প্রক্রিয়াটিও বেশ আকর্ষণীয়। যখন হূদেকাষটি স্পন্দিত হয়, তখন লম্বা বাহুটি সংকুচিত ও প্রসারিত হয়। এভাবে অতি ধীরে এটি এগিয়ে চলে। এক মিলিমিটার এগিয়ে যেতে চার সেকেন্ড সময় নেয়। বায়োবটের রয়েছে দুটি পা—একটি পা যন্ত্রটিকে সামনে এগিয়ে নেয় আর অন্যটি ভারসাম্য রক্ষা করে। গবেষক রশিদ বশির বলেন, এটি ব্যবহার করে সহজেই রাসায়নিক দ্রব্য নিয়ে গবেষণা এবং বিষাক্ত বস্তু শনাক্ত করা সম্ভব হতে পারে। বিবিসি ও ন্যাশনাল জিওগ্রাফিক।