এবার ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট-উত্তেজনায় কাঁপছে সবাই। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে রজনীকান্ত ও ঐশ্বরিয়া অভিনীত রোবট ছবিটি। মুক্তি পাওয়ার পর থেকে অনেকেরই আলোচনার বিষয় রোবট। রোবটদের নিয়ে একটা জনপ্রিয় গেমস হচ্ছে ট্রান্সফরমারস—ওয়্যার ফর সাইবারট্রন। অটোবটস ও ডেসেপটিকনস নামের ভিন্ন দুই রোবট জাতির ক্ষমতা দখলের লড়াই নিয়েই গেমের কাহিনি গড়ে উঠেছে।গেমটি ডেসেপটিকনস ও অটোবটস দুটি আলাদা জাতিকে নিয়েই খেলা যাবে, তবে ডেসেপটিকনস নিয়ে আগে খেলতে হবে। কারণ, তা না হলে অটোবটস ক্যাম্পেইনের কাহিনি ঠিকমতো বোঝা যাবে না। গেমটিতে একসঙ্গে তিনজন ট্রান্সফরমার নিয়ে খেলা যাবে। গেমের এসক্যালেশন মোডে শত্রু আসতে থাকবে এবং তাদের ধ্বংস করতে হবে। শত্রু মারার জন্য গেমার কিছু পয়েন্ট পাবে। সেই পয়েন্টের বিনিময়ে নতুন অস্ত্র, গুলি, জীবনীশক্তি ইত্যাদি কিনে নিতে পারবে এবং পুরোনো অস্ত্রের ক্ষমতা বাড়িয়ে নিতে পারবে ও গেমের ম্যাপে এর পাশাপাশি রয়েছে ‘ডেথম্যাচ’, ‘কনকোয়েস্ট’ ও ‘কাউন্ট ডাউন টু এক্সটিংকশন’ মোডে খেলার সুযোগ। গেমে লিডার, সোলজার, সায়েন্টিস্ট ও স্কাউট শ্রেণীর ট্রান্সফরমার নিয়ে খেলা যাবে। উন্নত গ্রাফিক্স এবং নিখুঁত সাউন্ডের সমন্বয়ে গেমটি নির্মিত হওয়ায় যেকোনো অ্যাডভেঞ্চার-প্রিয় ব্যক্তি সত্যিকার অর্থে নিজেকে যুদ্ধক্ষেত্রে ভয়ংকর শত্রুর মোকাবিলা করার আনন্দ পাবে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্স পি/ভিস্তাপ্রসেসর: পেন্টিয়াম ফোর, ২.৬৬ গিগাহার্টজ/এএমডি এক্সপি ২৪০০+ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট ভির‌্যামডিভিডি-রম ড্রাইভারর‌্যাম: ১ গিগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক: ৪ গিগাবাইট খালি জায়গা