এবার ডিম্বাণু পাউডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব নারী প্রয়োজনবোধে সন্তান নিতে চান তাঁদের জন্য সুখবর। ভবিষ্যতে তাঁরা তাঁদের ডিম্বাণু বাড়িতেই পাউডার আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন। স্বাভাবিক তাপমাত্রাতেই সেটা আজীবন সংরক্ষণে রাখা যাবে। প্রয়োজন হলে সেই পাউডারে পানি যুক্ত করলেই তা জীবন ফিরে পাবে। এরপর শুক্রাণুর মিলন ঘটিয়ে উৎপাদিত ভ্রূণ প্রতিস্থাপন করে সন্তান ধারণ করা যাবে। ইসরায়েলের নেস জায়োনাভিত্তিক কোর ডাইনামিকসের বিজ্ঞানী আমির আরাভ এই পদ্ধতি আবিষ্কার করেছেন। তিনি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ডিম্বাণু, শুক্রাণু ও ভ্রূণ সংরক্ষণবিষয়ক একটি সম্মেলনে গরুর ডিম্বাণুর মাধ্যমে এই পদ্ধতি উপস্থাপন করেছেন। বিজ্ঞানী আরাভ দাবি করেন, তাঁর কোম্পানির এই পদ্ধতি ব্যবহার করলে তরল নাইট্রোজেনের ভেতরে সংরক্ষণে যেসব জটিলতা হয় ও যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা এড়ানো যাবে। নিউ সায়েন্টিস্ট।