এবার পূজার সাজে

করোনাকালেই এসেছে শারদীয় দুর্গাপূজা। সাজের বেলায় তাই মাস্কের বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে। উৎসবের সাজে এবার চলবে পরীক্ষা-নিরীক্ষা। চুল আর চোখের সাজ পাবে বিশেষ নজর।

শারদীয় উৎসবের দিনগুলোয় সাজে থাকুক এমনই রঙিন আবহ। মডেল: প্রিয়াম ও তাবিনদাপোশাক: বিশ্বরঙ ও লা রিভ, গয়না: গ্লুড টুগেদার ও পুঁতিকাব্য, সাজ: পারসোনা, ছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজ নিয়ে এবার চলছে বেশ পরীক্ষা-নিরীক্ষা। মুখ যেহেতু ঢাকা থাকছে মাস্কে, চুল আর চোখের সাজ পাবে গুরুত্ব। কাজল আর মাসকারায় টানা কিংবা আইশ্যাডোতে উজ্জ্বল চোখ। চুল বাঁধা নিয়ে করা যেতে পারে নানা রকম কারসাজি। পূজার পোশাকের কাজ জমকালো না হলেও, কাট-ছাঁটে দেখা যাবে ভিন্নতা। তবে সবকিছু মিলিয়ে পূজার সাজে এবার প্রাধান্য পাবে রঙিন আভা।

ব্লাউজ: রঙ বাংলাদেশ
শাড়ি: লা রিভ; ব্লাউজ: রঙ বাংলাদেশ
ছবি: প্রথম আলো

চুল বাঁধা রাখার পরামর্শই দেওয়া হচ্ছে সব জায়গায়। সে ক্ষেত্রে চুল বাঁধায় অনুসরণ করতে পারেন নানা রকম ঢং। এখানে চুল টুইস্ট করে ঢিলেঢালা বেণি যেমন দেখা যাবে, তেমনি মাঝে সিঁথি করে টান টান করা খোঁপা বাঁধার ধারাও থাকবে। খোঁপা করা চুলের ওপর সাদা ফুল অনেকটা মুকুটের মতো করেই বসানো। আবার কপালের ওপর লাগানো কৃত্রিম চুলের চিকন বেণি নিয়ে এসেছে বোহিমিয়ান লুক। চোখ সাজানোয় যত্ন থাকুক। কারণ, এবার সেটাই নজর কাড়বে বেশি। গয়নার নীল রং একজনের চোখের সাজে নিয়ে এসেছে আধুনিকতা। আবার একই ভাবে টানা চোখে ধরা পড়েছে ঐতিহ্যের ছোঁয়া। শাড়ির সঙ্গে হাতভর্তি চুড়িতে সাজ সম্পূর্ণ।

পোশাক: রঙ বাংলাদেশ, হাতের বালা: পুঁতিকাব্য

স্কার্ট আর শার্টের ধাঁচে টপ। সুতির এই পোশাক আরাম দেবে পূজার সময়। সামনের চুল টুইস্ট করে পেছনে ঝুঁটি করা। গলায় কয়েক রকমের রুপালি গয়না। কানের দুলটি এ কারণে হালকা।

পোশাক: রঙ বাংলাদেশ, গয়না: বিশ্বরঙ

আলাদা আলাদা করে ফ্রেঞ্চ বেণি করা। পেছনে সব বেণি একসঙ্গে করে খোঁপা করা হয়েছে। মুখ মাস্কে ঢাকা থাকবে, এ কারণে লিপস্টিক হালকা রঙেরই থাকুক। নজরে পড়বে চুল আর চোখের সাজ। হাতাকাটা পোশাকে আরাম পাওয়া যাবে। গলায় কড়ির চিক। চুল বাঁধা হয়েছে পাশ্চাত্যের ঢঙে, গলার মালায় দেশীয় আমেজ—সাজে চলে এসেছে ফিউশন ধারা।

পোশাকের কিছুটা বিপরীত রং দিয়েই সাজানো হয়েছে চোখ। গয়নায় সবুজ রঙের ছটা আছে। চোখের আইশ্যাডোতে সেই রং। এই সাজে রঙিন পমপমের গয়না আর চোখের সাজ অনেকটাই মুখ্য ভূমিকা পালন করছে।

পোশাক: ফিনারী, গয়না: বিশ্বরঙ
পোশাক: সেইলর, গয়না: পুঁতিকাব্য

যাঁরা চুল খোলা রেখে বের হতে চান, তাঁদের জন্য এই সাজ। নিচের দিকটা হালকা কোঁকড়া করা। ওপরের দিকে রঙিন হেড ব্যান্ড। চোখের নিচে চিকন করে টানা নীল রঙের কাজল।