এবার বাস্তবে স্পাইডারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পাইডারম্যান এবার বাস্তবেও দেখা যাবে। মার্কিন সেনাবাহিনীতে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এই স্পাইডারম্যানের মতো বিশেষ স্টিকিবট (রোবট)। এটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা। স্পাইডারম্যানের পোশাকও তৈরি করা হবে। এ গবেষণায় টিকটিকির চলন পদ্ধতিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুষ্ক, তৈলাক্ত ও ভেজা স্থানে এটি অনায়াসে চলাচল করতে পারবে।