এবার বিরল অটিজম থেকে মুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ একটি খাদ্যাভ্যাস মুক্তি দিতে পারে অটিজম থেকে। বিজ্ঞানীরা বলেছেন, দেহে এমাইনো এসিডের ঘাটতি হলে এক ধরনের দুর্লভ অটিজম দেখা যায়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা দাবি করছেন, প্রয়োজনীয় এমাইনো এসিডসমৃদ্ধ খাবার খেলে এই অটিজম দূর হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা অটিজম রোগীর দেহে সংগঠিত জিনগত একটি রূপান্তর শনাক্ত করেছেন, যা দ্রুতগতিতে নির্দিষ্ট একটি এমাইনো এসিডের (ব্রাঞ্চড চেইন এমাইনো এসিড) উৎপাদন বাড়ায়। এই এমাইনো এসিড স্বাভাবিকভাবে শরীরে উৎপন্ন হয় না। ফলে এই এসিডসমৃদ্ধ খাবারের সঙ্গে এটি গ্রহণ করতে হয়। সম্প্রতি সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণানিবন্ধ প্রকাশিত হয়।বিজ্ঞানীরা মৃগীরোগে আক্রান্ত কয়েকজন অটিস্টিক শিশুর জেনোম বিশ্লেষণ করে তাদের দেহে জিনগত ওই রূপান্তর দেখতে পান। পরে গ্লিসনের নেতৃত্বে গবেষকেরা অটিজমের লক্ষণবিশিষ্ট কিছু ইঁদুর বাছাই করেন। ইঁদুরগুলোর মধ্যে মৃগীরোগের লক্ষণ ছিল। পরে ব্রাঞ্চড চেইন এমাইনো এসিডসমৃদ্ধ খাবার খাওয়ানোর পর ইঁদুরের শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। গবেষকেরা আশা করছেন, একই প্রক্রিয়ায় মানুষের শরীরেও এমাইনো এসিডের ভারসাম্যহীনতা কাটানো যাবে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক জোসেফ গ্লিসন বলেন, ‘সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো সম্ভাব্য চিকিৎসাটা খুব সাধারণ এবং পরিষ্কার। আক্রান্ত রোগীদের দেহে শুধু প্রাকৃতিকভাবে উৎপন্ন এমাইনো এসিডের ঘাটতি পূরণ করা গেলেই হলো।’