এবার যন্ত্রে দেখা যাবে স্বপ্নদৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নে যা দেখা হয়, তা ‘ধরা’র একটি উপায় বের করেছেন বিজ্ঞানীরা। জাপানের একদল গবেষকের দাবি, লোকজন ঘুমের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করে যেসব দৃশ্য দেখে থাকে, তার ছবি প্রকাশ করতে এমআরআই স্ক্যান ব্যবহার করে এ সাফল্য পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদনটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, স্বপ্নে দেখা দৃশ্যগুলো ছবি আকারে প্রকাশ ৬০ শতাংশ পর্যন্ত নির্ভুল হয়েছে।কিয়োটোর এটিআর কম্পিউটেশনাল নিউরো সায়েন্স ল্যাবরেটরিজের অধ্যাপক ইউকিয়াসু কামিতানি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বপ্নের অর্থ উদ্ধার করা সম্ভব হবে। অন্তত স্বপ্নের বিশেষ কিছু উপাদানের ক্ষেত্রে সেটা করা যাবে।... আমি এই গবেষণার ফলে খুব বেশি বিস্মিত হয়নি, বরং উদ্দীপ্ত হয়েছি।’প্রাচীন মিসরীয় যুগ থেকেই স্বপ্ন বুঝতে চেষ্টা করে আসছে মানুষ। তবে জাপানের যে গবেষকেরা এই গবেষণাটি করেছেন, তাঁরা মানুষের স্বপ্নের মধ্যে প্রবেশ করতে অধিকতর সরাসরি পথ বের করেছেন। বিবিসি।