এবার শীর্ষস্থানে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৮ জন। পাস করে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন।
কয়েক বছর ধরে শীর্ষ স্থানে থাকা কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবার দ্বিতীয় স্থানে। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৬ জন। পাস করে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।
চট্টগ্রাম বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের অবস্থান ১৫ তম এবং ১৬ তম স্থানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন বলেন, শিক্ষক-অভিভাবকদের প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রমের ফসল এই ভালো ফলাফল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলবে।
তৃতীয় অবস্থানে আছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। এই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৫২ জন। পাস করে ৩৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ১১০ জন।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় এবার জেএসসি পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯৫৯ জন। পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৬৬৪ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৩ জন। পাসের হার ৮৬ দশমিক ২০ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বলেন, জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩৬ হাজার ৯২৯ জন। পাস করে ৩৪ হাজার ৭৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮০২ জন।