এবার সাজুক চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন দিকে এবার বেশি মনোযোগ দেব? সাজে, পোশাকে, নাকি গয়নায়? যাঁরা সাজতে পছন্দ করেন, ঈদের দিন তাঁদের মাথায় এ প্রশ্নটা আসবেই। এবার কিন্তু সাজে বৈচিত্র্য আনতে পারেন একটু ভিন্ন ধাঁচে চুল বেঁধে। তবে খুব নিপাট গোছানো ভাব নয়; বরং চুলে এলোমেলো ভাবটাই সব পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। বিস্তারিত জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। পেঁচানোতেই সব সৌন্দর্যচুল বাঁধতে গেলে অনেক কষ্ট। এর চেয়ে খোলাই রেখে দিই। এ কথা চিন্তা করে যাঁরা চুল বাঁধেন না, তাঁরা এবার চিরুনি হাতে নিয়ে তৈরি হয়ে নিন। নানা কয়দায় পেঁচিয়েই করতে পারেন নানা রকম হেয়ার স্টাইল। ইতিমধ্যেই একটু ছেড়ে রাখা, একটু বেঁধে রাখার স্টাইল জনপ্রিয়তা পেয়েছে। কোঁকড়া চুলে পেঁচানোর খেলা আরও ভালো জমবে। দুদিক থেকে অল্প একটু চুল পেঁচিয়ে পেছনে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলেই চেহারায় ভিন্ন লুক তৈরি হয়ে যাবে। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। যাঁদের চুল সোজা, তাঁরা চুল ধুয়ে শুকিয়ে একটু এলোমেলোভাবে পেঁচিয়ে বেঁধে রাখুন। মেকআপ করা শেষ হয়ে গেলে চুল খুলে দিন। চুল ফুলিয়ে পেছনে বাঁধার ফ্যাশন এবার নেই।কিশোরীরা যেকোনো স্টাইলই করতে পারে। এ কারণে তারা পেঁচিয়ে যেকোনোভাবে চুল বাঁধতে পারবে। চাইলে বেঁধেও রাখতে পারে। আবার খোলাও রাখতে পারে। ঈদের দিন সকালে চুলটা শ্যাম্পু করে খোলা রেখে দেওয়া যেতে পারে। দুপুরে নাহয় বেঁধে নেওয়া হোক। রাতে আধা খোলা বা আধা বাঁধাই থাকতে পারে। তাহলে তিন বেলায় তিন ধরনের লুক আসবে। যাদের চুল শুষ্ক, তারা আগের দিন চুল শ্যাম্পু করে রাখতে পারে। পরের দিন যেকোনো স্টাইল করে নিতে সুবিধা হবে। তবে যাদের চুল তৈলাক্ত, তাদের ঈদের দিন সকালেই শ্যাম্পু করতে হবে। তা না হলে চুলে ফুরফুরে ভাব আসবে না।মেকআপ বৃত্তান্তপোশাক থেকে পছন্দসই কোনো রং দিয়েই এবার মেকআপ করতে পারেন। লিপস্টিকে ম্যাট ও উজ্জ্বল রংগুলোই বেশি চলছে। রাতে ম্যাজেন্টা, কমলা, লাল প্রভৃতি রঙের গাঢ় শেড বেছে নিন। দিনের বেলায় একই রঙের উজ্জ্বল শেড ঠোঁটে লাগান। তবে চেহারার দুই জায়গায় একই রং রাখুন। অর্থাৎ লিপস্টিক, ব্লাশঅন অথবা আইশ্যাডো, ব্লাশঅন অথবা লিপস্টিক ও আইশ্যাডোতে একই রং বেছে নিন। এতে করে একটা নরম ভাব চলে আসে চেহারায়। এবার মেকআপে আইলাইনার ব্যবহার করা হচ্ছে না। এ কারণে উজ্জ্বল আইশ্যাডো জনপ্রিয়তা পাবে। চোখের ক্ষেত্রে ন্যাচারাল রংগুলো বেশি ভালো লাগছে, যেমন—বাদামি, ছাই, ধূসর, ম্যাট হালকা সোনালি রং।আফরোজা পারভীন বলেন, ‘ঈদে রঙিন কাজল লেয়ার করে দেওয়ার চলটা শুরু করেছি এবার। ওপর থেকে নিচে ধাপে ধাপে চার থেকে পাঁচটি রং দেওয়া হয়। একইভাবে পাশাপাশি তিন থেকে চার রঙের কাজল লাগাতে পারেন। এ স্টাইলটি প্রায় সবাই করতে পারবেন। রাতে ভালো লাগবে দেখতে। তবে কিশোরীরা যেকোনো সময়ই এ রকম করে কাজল লাগাতে পারবে।’