এবারও জিপিএ-৫-এ সেরা চট্টগ্রাম কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারসহ টানা পাঁচবার শীর্ষ স্থান দখল করল ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অপরদিকে জিপিএ-৫-এর হিসেবে প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। গতকাল সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দুই কলেজের সাফল্যের এ চিত্র উঠে আসে। ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘এ কলেজে সেরা শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাদের শ্রম এবং শিক্ষক-অভিভাবকের যথাযথ নির্দেশনার কারণেই ফলাফলে আমাদের অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।’বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবারসহ টানা পাঁচবার চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ কলেজের শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ২০০৯ থেকেই সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখেছে কলেজটি। গতবারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজও তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে এবারও।বোর্ডের চতুর্থ থেকে ২০তম স্থানে রয়েছে যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, নৌবাহিনী স্কুল ও কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ, বিএএফ শাহীন কলেজ, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ও হাজেরা তজু ডিগ্রি কলেজ।বোর্ড সূত্রে জানা যায়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কমপক্ষে ৪০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ, নিবন্ধিত শিক্ষার্থী, নিয়মিত এবং মোট পরীক্ষার্থীর হিসাবে সেরা ২০-এর অবস্থান নির্বাচন করা হয়।চট্টগ্রাম বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে এ বছর জিপিএ-৫ হিসেবে প্রথম হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ কলেজ থেকে ৪৮০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪০৭ জন এবং মানবিক বিভাগে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন। চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে ২৪৯ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজের ১৫৮ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া, সপ্তম থেকে ২০তম স্থানে থাকা কলেজগুলোর মধ্যে যথাক্রমে ইস্পাহানি পাবলিক কলেজ থেকে ১২৩ জন, নৌবাহিনী কলেজ থেকে ৭৭ জন, কক্সবাজার ও পটিয়া সরকারি কলেজ থেকে ৬২ জন করে, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪০জন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৩৯ জন, বিএএফ শাহীন কলেজ থেকে ৩৭জন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২৮ জন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ থেকে ২৬ জন, কলেজিয়েট স্কুল ও কলেজ থেকে ২২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ও হাজেরা তজু ডিগ্রি কলেজ থেকে ২১ জন করে, কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে ১৮জন এবং আগ্রাবাদ মহিলা কলেজ থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।