ভালো ফলাফল করতে পেরে মহাখুশি নিশাত নুজাত ওরফে নিলয়। নিলয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। নিলয়ের মা শিক্ষক আর বাবা সাংবাদিক। নিলয় মনে করে, শ্রেণীর পাঠে মনোযোগী হতে হবে। বাসায় নিয়মিত কয়েকঘণ্টা করে লেখাপড়া চালিয়ে যেতে হবে। তাহলে যেকেউ ভালো ফলাফল করতে পারবে। বরাবরের মতো এবারও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ১৪০ জন। পাস করেছে ১৩৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬। দ্বিতীয় অবস্থানে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়। ১৫০ জনের মধ্যে পাস করেছে ১৪২। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৭।তৃতীয় অবস্থানে চকরিয়ার কোরক বিদ্যাপীঠ। ২৪৩ জনের মধ্যে পাস করে ২২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। পাসের হার ৯৩ দশমিক ৮৩। গত বছর কোরক বিদ্যাপীঠ দ্বিতীয় এবং সরকারি বালক উচ্চবিদ্যালয় তৃতীয় অবস্থানে ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০ সেরা বিদ্যালয়ে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৭ এবং কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় ২০তম স্থানে রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় জেলার আট উপজেলার ১২২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাত হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে পাঁচ হাজার ৫১৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৫। গত বছর জেলায় জিপিএ-৫ পেয়েছিল ৩৪৮। এবারের পরীক্ষায় জেলায় শতভাগ পাস করা প্রতিষ্ঠান যেমন নেই, নেই ফেল করা প্রতিষ্ঠানও। শিক্ষাব্যবস্থার কাঠামোগত পরিবর্তনে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোযোগী হতে বাধ্য করেছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা চৌধুরী জানান, অভিভাবকেরা সবসময় আশা করেন, ‘তাঁদের সন্তানেরা সফলভাবে কৃতকার্য হোক। আর শিক্ষকেরা সেই সন্তানদের যোগ্য করে গড়ে তুলতে সাধনা ও পরিশ্রম করেন। তাই তাদের সফলতা আমাদেরও উচ্ছ্বসিত করে। কারণ তারাও তো আমাদের সন্তান।’ ৭০ বিদ্যালয়ে আরও ২৭৩ জিপিএ-৫ চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৯, কক্সবাজার কেজি স্কুলে ২২, কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ১৫, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনে ১২, কিশলয় শিক্ষা নিকেতনে ১২, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে ৯, উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চবিদ্যালয়ে ৯, উখিয়া উচ্চবিদ্যালয়ে ৯, রামু খিজারী উচ্চবিদ্যালয়ে ৯, শীলখালী উচ্চবিদ্যালয়ে ৯, ভেওলা মানিকচর উচ্চবিদ্যালয়ে ৮, মেমোরিয়াল খ্রিষ্টিয়ান উচ্চবিদ্যালয়ে ৭, কক্সবাজার প্রিপ্যার্যাটরি উচ্চবিদ্যালয়ে ৬, পেকুয়া জিএমজি ইনস্টিটিউটে ৬, আলী আকবর ডেইল উচ্চবিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড উচ্চবিদ্যালয় ও বহদ্দারকাটা উচ্চবিদ্যালয়ে ৫ জন করে, খুরুশকুল উচ্চবিদ্যালয়, খরুলিয়া উচ্চবিদ্যালয়, ধুরুং আদর্শ উচ্চবিদ্যালয়, রামু বালিকা উচ্চবিদ্যালয়, রামু ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয় ও মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে ৪ জন করে, মাতারবাড়ি উচ্চবিদ্যালয়, কালারমারছড়া উচ্চবিদ্যালয়, সোনারপাড়া উচ্চবিদ্যালয়, নিলা উচ্চবিদ্যালয় এবং বরইতলী উচ্চবিদ্যালয়ে তিন জন করে জিপিএ ৫ পেয়েছে।দুজন করে জিপিএ-৫ পেয়েছে ১৫টি বিদ্যালয়। এগুলো হচ্ছে, কিশলয় বালিকা উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা উচ্চবিদ্যালয়, পালং আদর্শ উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয়, ভালুকিয়া উচ্চবিদ্যালয়, গোমাতলী উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইউনুস আলী নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, সারবাং উচ্চবিদ্যালয়, হারবাং উচ্চবিদ্যালয়, কাকারা উচ্চবিদ্যালয়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চবিদ্যালয় ও উত্তর বরইতলী উচ্চবিদ্যালয়। একজন করে জিপিএ-৫ পেয়েছে ২৭টি বিদ্যালয়। এগুলো হচ্ছে—শাহ ওমরাবাদ উচ্চবিদ্যালয়, পূর্ব বড় ভেওলা উচ্চবিদ্যালয়, মগনামা উচ্চবিদ্যালয়, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়, পালংখালী উচ্চবিদ্যালয়, মরিচ্যাপালং উচ্চবিদ্যালয়, কুতুবজোম অবজোর উচ্চবিদ্যালয়, লেমশিখালী উচ্চবিদ্যালয়, নাপিতখালী উচ্চবিদ্যালয়, ঈদগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, টিএমসি উচ্চবিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রহিমা উচ্চবিদ্যালয়, আল-ফুয়াদ একাডেমি, পোকখালী উচ্চবিদ্যালয়, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চবিদ্যালয়, ধলঘাটা উচ্চবিদ্যালয়, হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয়, নয়াবাজার উচ্চবিদ্যালয়, থাইংখালী উচ্চবিদ্যালয়, শাহপরীর দ্বীপ বশির আহমদ উচ্চবিদ্যালয়, টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, আমেনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, আল আজহার উচ্চবিদ্যালয়, বিএমএস উচ্চবিদ্যালয়, পালাকাটা উচ্চবিদ্যালয় ও শাপলাপুর উচ্চবিদ্যালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জেলার সাত প্রতিষ্ঠান থেকে ৪৪৩ জনের মধ্যে পাস করেছে ৪২৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৭১। কেউ জিপিএ-৫ পায়নি।