এবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদ্যাপন করল এবি ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গত মঙ্গলবার দিনভর এবি ব্যাংক চকবাজার শাখায় ছিল নানা অনুষ্ঠানমালা। সকালে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএভিপি মোহাম্মদ সালাউদ্দিন, হাইটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শহিদুল আলম, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, সৈয়দুল আলম, মতি গ্রুপের ব্যবস্থাপক দীনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী বলেন, এবি ব্যাংক দেশের বেসরকারি ব্যাংকিং জগতের পথিকৃৎ। ব্যাংকিং জগতে নতুনত্ব ও বৈচিত্র্য এসেছে এবি ব্যাংকের হাত ধরে। বিজ্ঞপ্তি।