এবিসি প্রপার্টি ফেয়ার আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রতিষ্ঠান এবিসি রিয়েল এস্টেটস লিমিটেডের উদ্যোগে আসকার দীঘি পাড় এলাকায় এবিসি মাহবুব হিলস প্রকল্পে আট দিনব্যাপী প্রপার্টি ফেয়ারের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মেলা উদ্বোধনী করা হবে। এতে প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা ও ক্রেতারা উপস্থিত থাকবেন।
মেলায় ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়—সব ধরনের ফ্ল্যাটে আকর্ষণীয় মূল্যহ্রাস, পাঁচ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং, নমনীয় পেমেন্ট শিডিউল, নামী লাইফস্টাইল ব্র্যান্ডের ডিসকাউন্ট অফার ইত্যাদি। এ ছাড়া মেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডিবিএইচ তাদের পরামর্শ বুথে বিশেষ সুবিধায় এবিসির ক্রেতাদের হোম লোনের ব্যবস্থা করবে। ৩ থেকে ১০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বিজ্ঞপ্তি।