এবিসির উদ্যোগে আবাসন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন নির্মাতা প্রতিষ্ঠান এবিসি রিয়েল এস্টেটস লি. চট্টগ্রামের আসকারদীঘি এলাকায় সাত দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে। ২৬ নভেম্বর বিকেলে মেলার উদ্বোধন করেন এবিসির পরিচালক শ্রাবন্তী দত্ত। তিনি বলেন, ৪২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবিসি চট্টগ্রামবাসীর জন্য আসকারদীঘি ও পঁাচলাইশ এলাকায় দুটি আবাসিক প্রকল্প হাতে নিয়েছে।
এই দুটি প্রকল্পসহ ঢাকা ও চট্টগ্রামে এবিসির সব প্রকল্পে আগ্রহী ক্রেতাদের জন্য পাঁচ লাখ টাকায় বুকিং সুবিধা থাকছে। ২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। বিজ্ঞপ্তি।