এভাবে যদি মনে রাখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগের দিনের মানুষ জন্মের সময় আর বছরের হিসাব রাখতেন নির্দিষ্ট ঘটনা দিয়ে। যেমন দেশভাগের বছর, মুক্তিযুদ্ধের পরের বছর, বন্যার আগের বছর ইত্যাদি। ভবিষ্যতে যদি এভাবে হিসাব রাখা হয়, তাহলে কেমন হবে?
তোর তো জন্ম হয়েছে স্পাইডারম্যান রিলিজের বছর। মনে আছে, তোর আম্মাকে হাসপাতালে রেখে আমি সিনেমা হলে চলে গিয়েছিলাম স্পাইডারম্যান দেখার জন্য।
ইশ্, আর কটা দিন আগে এলে আমিও সিনেমাটা দেখতে পারতাম!

.
.

* যে বছর ফেসবুক বন্ধ হলো, তার পরের বছর স্বপ্নার জন্ম। আমার স্পষ্ট মনে আছে, স্বপ্নার প্রথম জন্মদিনে ফেসবুকের অন দিস ডে অপশনে গিয়ে দেখেছিলাম তার আগের বছর একই দিনে আমার স্ট্যাটাস ছিল, ‘ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছি! তোমরা কি পেরেছ?’
* কাহানি ঘার ঘার কি যে বছর শুরু হয়েছিল, সে বছর আমার বড় ছেলের জন্ম। তার চার বছর পর, ওই যে রাশি অ্যাকসিডেন্ট করেছিল, সেদিন আমার ছোট ছেলের জন্ম। স্পষ্ট মনে আছে, ওই পর্ব আমি মিস করেছিলাম। পরে অবশ্য পুনঃপ্রচারের সময় দেখেছিলাম।
* ইউটিউব বন্ধের বছর আমার নাতির জন্ম। ওর জন্মের কারণে আমাদের দিন এত ভালো কাটছিল যে আমরা ভুলেই গিয়েছিলাম ইউটিউব বন্ধ। ওর বয়স যখন সাত দিন, তখন ইউটিউব খুলে দেওয়া হয়।
তুমি খুব ভাগ্যবান। তোমার যেদিন জন্ম হয়, সেদিন ঢাকায় ফেসবুকের এশিয়া জোনের এক কর্মকর্তার সঙ্গে মন্ত্রীদের বৈঠক হয়েছিল। আমরা তো রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম, আলোচনায় কী হয় না হয়...