এভারেস্ট পর্বতমালার গঠন শুরু হয় প্রায় ছয় কোটি বছর আগে। এভারেস্টের উচ্চতা প্রায় ২৯ হাজার ৩৫ ফুট। ১৯৯৯ সালে যা ছিল ২৯ হাজার ২৯ ফুট। ভারতের ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে পর্বতটির নামকরণ করা হয়েছে। এর কারণ, স্যার জর্জ সর্বপ্রথম এভারেস্টের অবস্থান নির্ণয় করেন এবং এর উচ্চতা মাপেন। ১৯৫৩ সালের ২৯ মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং শেরপা সর্বপ্রথম এভারেস্ট জয় করেন। সর্বপ্রথম একাকী এভারেস্ট জয় করেন ইতালিয়ান পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, ২০ আগস্ট ১৯৮০ সালে। শীতকালে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন পোলিশ দুই পর্বতারোহী লেসজেক চিচি ও ক্রিস্টোফ উইলিস্কি, ১৭ ফেব্রুয়ারি ১৯৮০ সালে। ১৯৭৫ সালের ১৬ মে জাপানের জুনকো তাবেই প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। ৮ মে ১৯৭৮ সালে দুই পর্বতারোহী রেইনহোল্ড মেসনার ও পিটার হ্যাবেলার অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়ায় ওঠেন! যা একসময় অসম্ভব ভাবা হতো। ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম