এভারেস্ট (২য় পর্ব)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দক্ষিণ প্রান্ত দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড বাবু শিরি শেরপার। বাবু শিরি ১৬ ঘণ্টা ৫৬ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন। আর উত্তর প্রান্ত দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে এভারেস্টের চূড়ায় ওঠেন হ্যান্স ক্যামারল্যান্ডার। এভারেস্টের চূড়ায় উঠতে ক্যামারল্যান্ডারের সময় লেগেছিল ১৬ ঘণ্টা ৪৫ মিনিট। এভারেস্টের চূড়ায় ওঠা সবচেয়ে বয়সী ব্যক্তিটি হচ্ছেন শেরমান বুল। এভারেস্ট আরোহণের দিনটিতে শেরমানের বয়স ছিল ৬৪ বছর। এরিক উইনমেয়ার ২৫ মে ২০০১ সালে এভারেস্টের চূড়ায় ওঠেন। এরিক আইনগতভাবে অনুমোদন পাওয়া প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী, যিনি এই কৃতিত্ব দেখান।  এভারেস্টের পর্বতারোহীদের জন্য সবচেয়ে অশুভ বছর ১৯৯৬, বছর ৯৮টি আরোহণ-প্রচেষ্টায় মারা যান ১৫ জন আরোহী।  বাবু শিরি শেরপা এভারেস্টের চূড়ায় ওঠেন এবং সাড়ে ২১ ঘণ্টা অবস্থান করেন। কোনো অভিযাত্রীর এটাই সর্বোচ্চ সময় এভারেস্ট শৃঙ্গে অবস্থান করা।  ১৯৭৫ সালে চীন থেকে সর্বাধিক ৪১০ জন এভারেস্ট অভিযানে যান। এক বছরে কোনো দেশ থেকে এটাই সর্বোচ্চসংখ্যক আরোহীর এভারেস্টে অভিযাত্রা। খুশাং শেরপা একমাত্র ব্যক্তি, যিনি উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম এই চার দিক থেকেই এভারেস্টে আরোহণ করেছেন। ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম