এভারেস্টে আরোহণ পর্বত আরোহীদের কাছে সব সময়ই বিশাল এক চ্যালেঞ্জ। শুনুন সেই এভারেস্ট নিয়েই কিছু রঙ্গ-রসিকতা : হিমালয় জায়গাটা কেমন? : ভালোই তো মনে হলো।: তা কী দেখলি ওখানে?: এত এত পাহাড়, কিছুই দেখতে পেলাম না!দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে—প্রথম অভিযাত্রী: আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?দ্বিতীয় অভিযাত্রী: অবসরটা আমার দুই জায়গায় কাটে।প্রথম অভিযাত্রী: কোথায় কোথায়?দ্বিতীয় অভিযাত্রী: অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দিই।এক মার্কিন এবং আরেক ফরাসী অভিযাত্রীসহ মেক্সিকোর একজন অভিযাত্রী এভারেস্টে উঠেছেন। তাঁরা তিনজনই এভারেস্টের চূড়ায় উঠে দাঁড়িয়েছেন। এমন সময় ফরাসী অভিযাত্রীটি ব্যাগ থেকে একটি পিৎজা বের করে নিচে ফেলে দিয়ে বললেন, ‘এটা আমাদের দেশে অনেক আছে। তোমাদের দেশে কি এমন ফেলে দেওয়ার মতো কিছু আছে?’ এবার মেক্সিকোর অভিযাত্রী ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে নিচে ফেলে দিলেন। এরপর আমেরিকার অভিযাত্রীর পালা। বেশ কিছুক্ষণ চিন্তা করে মার্কিন অভিযাত্রী মেক্সিকোর অভিযাত্রীকে ধরে এভারেস্টের নিচে ফেলে দিয়ে বললেন, ‘যা বাবা, এমন লোক আমাদের দেশে অনেক আছে।’তিন ব্যক্তি এভারেস্টে উঠছেন। তাঁরা তিনজনই একটি দড়ি ধরে উঠছেন। সামনের লোকটি খুব দ্রুত ওঠায় নিচের দুজন তাঁর পা আটকে ধরে আছেন। কিছুতেই পা ছাড়াতে পারছেন না প্রথমজন। এবার রেগে গিয়ে প্রথমজন বললেন, ‘কী হয়েছে ভাই? পা ছাড়ুন।’ নিচের দুজন বললেন, ‘ভাই, আমাদের ছেড়ে যাচ্ছেন কেন? আসুন একসঙ্গে যাই। না হলে কিন্তু আপনার পা টেনে ধরে নিচে ফেলে দেব।’ এ কথা শুনে প্রথমজন আর কী করেন। তিনি ভাবতে থাকলেন, কী করে এ দুজনকে জব্দ করা যায়। তারপর প্রথমজন আচমকা নিচের দুজনের প্রশংসা করা শুরু করলেন। প্রশংসা শুনে নিচের দুজন যাকে বলে আহলাদে আটখানা। খুশিতে তারা দুজন সব ভুলে দড়ি ছেড়ে দিয়ে হাততালি দেওয়া শুরু করলেন। আর দড়ি ছেড়ে দিতেই দুজন—ধপাস। এভারেস্টে ওঠার রাস্তা থেকে একদম তলায়।