মুসা ইব্রাহীম। যিনি কয়েক দিন আগেবাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। মনে মনে হয়তো অনেকেই এভারেস্ট জয় করে ফেলতে পারেন। কিন্তু জয় করা ব্যাপারটা কতটা কঠিন, ঘরে বসেও তার একটা ছোট্ট নমুনা পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে কম্পিউটারে বসে খেলতে হবে ‘হিডেন এক্সপিডেশন: এভারেস্ট’। গেমারকে পুরো গেমসে একজন পর্বতারোহী হিসেবে খেলতে হবে।যার মূল লক্ষ্য হচ্ছে এভারেস্ট জয় করা। তবে একা একা এভারেস্ট জয় করতে হবে না। বিভিন্ন ধরনের সহযোগিতা থাকবে গেমস জুড়ে। আর চাইলেই গেমার একেবারে হিমালয়ের চূড়ায় উঠে বসতে পারবে না। এ জন্য তাকে বিভিন্ন ধাপে ধাপে এগোতে হবে। আর প্রতিটা ধাপের জন্য রয়েছে প্রশিক্ষণ। প্রশিক্ষণগুলোতে উন্নতি করে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হবে। আর দুর্গম কোনো জায়গায় আটকে গেলে সাহায্য পাওয়া যাবে অভিজ্ঞ পর্বতারোহীদের। তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ গেমারকে সাহায্য করবে জায়গাগুলো নির্বিঘ্নে পার হওয়ার ব্যাপারে। শুধু হেলেদুলে উঠলেই হবে না, অন্যান্য দলকে পেছনে ফেলে উঠতে হবে। আর গেমটির ইন্টারফেস খুবই সহজ এবং কার্যকরভাবে তৈরি করা হয়েছে। কারণ, গেমস চলাকালীন কখন কোথায় কী ঘটছে, তা ভালোভাবেই গেমার দেখতে ও বুঝতে পারবে, আর সে অনুসারে খেলা এগিয়ে নিয়ে যেতে পারবে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০/ এক্সপিপ্রসেসর: ৬০০ মেগাহার্টজ পেন্টিয়ামভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র্যাম: ১২৮ মেগাবাইট