এম আলী আশরাফ সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ-উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ–উপাচার্য হিসেবে যোগদান করেছেন পুরো কৌশল বিভাগের প্রধান এম আলী আশরাফ। বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী ৭ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এম আলী আশরাফ ১৯৭৬ সালে তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট বিশ্ববিদ্যালয় থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের বর্তমান সভাপতি। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। বিজ্ঞপ্তি।