এম এ মান্নানের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মান্নানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রত্যয় ’৭১–এর সদস্যরা
এম এ মান্নানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রত্যয় ’৭১–এর সদস্যরা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী এম এ মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ’৭১–এর উদ্যোগে ২১ সেপ্টেম্বর তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন। বক্তব্য দেন আশুতোষ দাশ, পরিতোষ বড়ুয়া, সাইফুদ্দীন খালেদ, সিজার বড়ুয়া, শংকর বড়ুয়া, বাবু দে, গৌরব বড়ুয়া, অনুপম অধিকার, তন্ময় সেনগুপ্ত, শান্ত দেশ, অয়ন চৌধুরী, অন্তিক দাশ, উল্লাস বড়ুয়া, রাহুল দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এম এ মান্নান ছিলেন একজন নির্লোভ রাজনীতিবিদ। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তিনি সব সময় দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিজ্ঞপ্তি।