এম এ সালাম ও সৈয়দ নুরুল ইসলাম সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্লাবের সভাপতি এম এ সালাম ও সৈয়দ নুরুল ইসলামকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৩ ব্যাচের সংগঠন কুসাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। ৮৩ ব্যাচের শিক্ষার্থী এম এ সালাম চট্টগ্রাম ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সৈয়দ নুরুল ইসলাম সিআইপি হওয়ায় তাঁদের এই সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে নগরের একটি রেস্তোরাঁয় সম্মেলনের আয়োজন করা হয়।
কুসাবের সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ইয়াছিন আলী, শামসুল ইসলাম, ব্যাংকার রোসাঙ্গীর বাচ্চু, সাংবাদিক ডেইজি মওদূদ, কক্সবাজারের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট কামরুন নাহার ও নিগার সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুহাম্মদ মুসা খান ও মনজুরুল আহসান। শেষে সংগঠনের সদস্যরা এম এ সালাম ও সৈয়দ নুরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি।