এম এন আখতার সংগীত সেবাঘরের সুর কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এন আখতার সংগীত সেবাঘরের পাঁচ মাসব্যাপী সুর কর্মশালা শুরু হয়েছে। ৪ জানুয়ারি এই কর্মশালার উদ্বোধন করেন কণ্ঠশিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মীর মুহাম্মদ এনায়েতউল্লাহা ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আবু বকর সিদ্দিকী। সভাপতিত্ব করেন সেবাঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আনন্দ প্রকৃতিবাদী।প্রধান অতিথি বলেন, ‘শুধু গান শিখলেই হয় না, গানের প্রয়োগ দেখাতে হলে আরও অনেক বিষয় জানতে হয়। এই কর্মশালার প্রতিটি বিষয়ই সেই চাহিদাকে পূরণ করবে।’ বক্তব্যের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন সেবাঘরের শিল্পী ফাইরুজ হুমায়রা ও হাফসা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন তামান্না ইসলাম। উল্লেখ্য, কর্মশালার ক্লাস চলে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। স্থান: রয়েল প্রি-ক্যাডেট স্কুল, সড়ক: ১২, বি-ব্লক, চান্দগাঁও আবাসিক এলাকা। বিস্তারিত জানা যাবে মুঠোফোন ০১৮১৯-৯৬৮১৮৫ নম্বরে। বিজ্ঞপ্তি।