মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) নির্দেশিত পথে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর স্বপ্নপূরণ করা আমাদের সবার দায়িত্ব। গত রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রথম জাতীয় সংসদের সদস্য এম এন লারমার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিকেল চারটায় এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির। প্রধান বক্তা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার। বক্তব্য দেন মাধবী লতা চাকমা, তাপস হোড়, শক্তিপদ ত্রিপুরা, কনিষ্ক চাকমা প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।