এমএসআই ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে এমএসআই ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড জি ফোরওয়ান এম-পিথ্রিথ্রি। এতে আছে ইন্টেল জি ৪১ চিপসেট, যা ৪ গিগাবাইট ১৩৩৩ এসডির্যাম ডিডিআর ৩ সাপোর্ট করে। এতে বিল্ট-ইন আছে জিএমএক্স ভিজিএ ডিসপ্লে পোর্ট। এতে লাইভ আপডেট নামে একটি সফটওয়্যার আছে, যা বায়োস, ড্রাইভার ও ইউটিলিটি চেক করে তাৎক্ষণিক আপডেট করে থাকে। তাই যদি কখনো বায়োস ক্রাশ করে তবে এর এম-ফ্লাশ প্রযুক্তি দিয়ে সহজেই যেকোনো ইউএসবি ড্রাইভ দিয়ে বুট করা সম্ভব। এ মাদারবোর্ড মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি, ভিস্তা এবং উইন্ডোজ ৭ সাপোর্ট করে। দাম চার হাজার ৩০০ টাকা। কম্পিউটার সোর্স এ মাদারবোর্ডে দিচ্ছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি।