এমডিসি ও লঙ্কা বাংলার মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রতিষ্ঠান মওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (এমডিসি) সঙ্গে এবং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইনান্সের একটি করপোরেট চুক্তি ১৮ নভেম্বর লঙ্কা বাংলার আগ্রাবাদ করপোরেট কার্যালয়ে স্বাক্ষরিত হয়। মওলানা ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের জিলানী এবং লঙ্কা বাংলার হেড অব ব্রাঞ্চ মো. সোলেমান হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় এমডিসির ফ্ল্যাট গ্রাহক ও আগ্রহী ক্রেতারা লঙ্কা বাংলার গৃহঋণ সুবিধা নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসির হেড অব মার্কেটিং মো. রিজওয়ানুল হক, হেড অব অ্যাকাউন্টস ও ফাইনান্স- মো. রাশেদুল ইসলাম এবং লঙ্কা বাংলা ফাইনান্সের কর্মকর্তা আনোয়ার সাদত চৌধুরী। বিজ্ঞপ্তি।