এমদাদ হকের প্রিয় আফজাল হোসেন, ছেলের শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। তাঁর ছেলে ওয়াসিউল হক ‘এ’ লেভেল পড়ছে ঢাকার মাস্টারমাইন্ড স্কুলে। আজকের অধুনায় থাকছে এই দুই প্রজন্মের পছন্দের কথা।
ছেলের সঙ্গে এমদাদ হক। ছবি: অধুনা
ছেলের সঙ্গে এমদাদ হক। ছবি: অধুনা

১. কোন রং সবচেয়ে পছন্দ?
এমদাদ হক: সাদা-কালো ও লাল।
ছেলে: নীল।
২. প্রিয় পোশাক?
এমদাদ হক: পাঞ্জাবি।
ছেলে: পাঞ্জাবি ও শার্ট।
৩. কী খেতে ভালোবাসেন?
এমদাদ হক: টক, ঝাল ও মিষ্টিজাতীয় খাবার।
ছেলে: পিৎজা ও পোলাও।
৪. প্রিয় বই...
এমদাদ হক: যাও পাখি।
ছেলে: টেল মি ইওর ড্রিম।
৫. পোশাকের নকশার কোন দিকটা ভালো লাগে?
এমদাদ হক: বেশি নকশা না, বরং সাদামাটা পোশাকই পছন্দ।

ছেলে: এমব্রয়ডারির কাজ ভালো লাগে।

৬. প্রিয় অভিনয়শিল্পী কে?

এমদাদ হক: আফজাল হোসেন আর জয়া আহসান।

ছেলে: শাহরুখ খান।

৭. কোন ধরনের গান ভালোবাসেন?

এমদাদ হক: শাস্ত্রীয় সংগীত।

ছেলে: মুড বুঝে গান শুনি। কখনো হালকা কোনো গান, কখনো ফাস্ট মিউজিকের কোনো গান।

৮. ভ্রমণে যেখানে যেতে ভালো লাগে...

এমদাদ হক: ভারতের বিভিন্ন স্থান।

ছেলে: ভারতের দার্জিলিং ও গ্যাংটক।

সাক্ষাৎকার: হাসান ইমাম