এমন হলে কেমন হতো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নজরুল যদি ‘কাজী’ হতেন?

তাহলে কবিতা না লিখে মানুষের বিয়ে পড়িয়েই পার করতেন সারাটা জীবন।

সত্যজিৎ যদি ‘রায়’ হতেন?

তাহলে মানুষ তাঁর লেখা পড়ত না, বিচারক বরং তাঁকেই পড়তেন।

জাকারবার্গ যদি ‘মার্ক’ হতেন?

তাহলে ছাত্রছাত্রীরা তাঁকে শুধু পরীক্ষার কাগজেই আশা করত।

সৌম্য যদি ‘সরকার’ হতেন?

তাহলে ক্রিকেট না খেলে দেশ পরিচালনা করতেন।

ডোনাল্ড যদি ‘ট্রাম্প’ হতেন?

তাহলে তাঁকে হোয়াইট হাউসেও পাওয়া যেত, তবে তাস খেলার আসরে।

পাওলি যদি ‘দাম’ হতেন?

তাহলে তাঁকে টিভির পরিবর্তে শুধু পণ্যের গায়েই পাওয়া যেত।

স্টিভ যদি ‘জবস’ হতেন?

তাহলে তিনি অ্যাপলের প্রতিষ্ঠাতা না হয়ে বেকারদের চাওয়া হতেন।

রবিন যদি ‘হুড’ হতেন?

তাহলে গরিবের নায়ক না হয়ে তাঁকে পাওয়া যেত রিকশায়।

মেগান যদি ‘ফক্স’ হতেন?

তাহলে তাঁকে হলিউডের বদলে জঙ্গলেই পাওয়া যেত।