এমনই মায়ার ছলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো এক বসন্তের রাতে কুহকী মায়াকুমারীরা প্রমোদপুরের যুবক-যুবতীদের হূদয় নিয়ে খেলার সিদ্ধান্ত নেয়। তরুণ-তরুণীদের হূদয়ে প্রেম ও বাসনার অনুভূতি সৃষ্টি করে তাঁরা। অমর, শান্তা, অশোক, কুমার ও প্রমদা এই খেলার শিকার হয়। তাদের হূদয়ে প্রেমের ব্যাকুলতা তৈরি করে মায়াকুমারীরা। ফলে প্রেমানলে জ্বলতে থাকে এই তরুণ-তরুণীরা। বিশেষ করে, উচ্ছল-প্রাণচঞ্চল প্রমদার জীবনে নেমে আসে ট্র্যাজেডি।এমন কাহিনি নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতিনৃত্যনাট্য মায়ার খেলার প্রদর্শনী হয়ে গেল নগরের ডিসি হিলের মুক্ত মঞ্চে। দ্য ডেইলি স্টার আয়োজিত জীবনের জয়গান উৎসবে ১২ জানুয়রি সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে রাজধানী ঢাকার সাধনা ডান্স গ্রুপ।নাটকের কুশীলবদের অভিনয় ও নৃত্যশৈলী মুগ্ধ করেছে দর্শকদের। নাটকে প্রয়োগ করা হয়েছে নতুন ধরনের নৃত্যশৈলী। বিশেষত ঝুলন্ত দড়ি ব্যবহার করে নাচ অভিভূত করেছে দর্শককে।মঞ্চসজ্জায়ও ছিল অভিনবত্ব। মঞ্চের ওপর থেকে নেমে আসা লতাপাতা এবং পেছনের পর্দায় গাছগাছালির দৃশ্য নাটকে ভিন্নমাত্রা যোগ করেছে। মায়ার খেলা নাটকের নৃত্য পরিচালনা করেন অমিত চৌধুরী ও সাব্বির আহমেদ খান। সংগীত পরিচালনায় ছিলেন নির্ঝর চৌধুরী।এর আগে বিকেলে জীবনের জয়গান উৎসবের আলোচনায় অংশ নেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, দ্য ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক, উৎসবের আহ্বায়ক রাফি হুসাইন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা বিটপি দাশ চৌধুরী ও মাহফুজুর রহমান।