এমবিবিএসে তানজিলা আফরীনের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে প্রথম স্থান অর্জন করায় স্বর্ণপদক লাভ করেছেন তানজিলা আফরীন। তিনি মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্রী। ১০ জানুয়ারি মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তানজিলা আফরীন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকীর প্রথম কন্যা। তিনি বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের আমিন উদ্দিন মৌলভী বাড়ির বাসিন্দা। বিজ্ঞপ্তি।