এমসিকিউ পরীক্ষা ২২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা পদের প্রার্থীদের বাছাই বা এমসিকিউ পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার বিষয়টি জানিয়েছে। এই বিজ্ঞপ্তিটি ৪ এপ্রিল প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ছাপানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিটি (www.bpsc.gov.bd) এই ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ঢাকার মোট ১৩টি কেন্দ্রে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী সকাল ১০টায় মোট ২২ হাজার ৫৭৬ জন প্রার্থীর এ পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় প্রার্থীদের মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা আছে। এ পদের প্রার্থীদের প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা আছে, এ পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার কক্ষে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, মুঠোফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র আনা যাবে না।