এরশাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র আবদুস সামাদের ছেলে মোহাম্মদ এরশাদুল ইসলাম (২৬) ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। এরশাদুলের চিকিৎসার খরচ মেটাতে তাঁর পরিবারের ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। বর্তমানে চিকিৎসার খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। টাকার জোগান দেওয়া না গেলে তাঁর চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থায় সমাজের বিত্তবান শ্রেণির মানুষজনকে এরশাদুলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। এরশাদুলকে (০১৮১২৬০২১৩৫ মাহফুজ, ব্যক্তিগত) বিকাশ করে টাকা পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।