এরশাদের লংমার্চ ও জনসভা সফল করতে সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জান দেবো, তবু পানি দেবো না’ স্লোগানে আগামী ৫ মার্চ ফেনী নদী অভিমুখে জাতীয় পার্টি লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে ৫ মার্চ বিকেলে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার সকালে শহরের মহিপাল সরকারি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে লংমার্চ ও জনসভা সফল করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় দলের চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক দিদারুল কবির, কুমিল্লা জেলা সভাপতি এয়ার আহম্মদ সেলিম, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মনির চীেধুরী, ফেনী জেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর হোসেন। সভায় ফেনী জেলার সব পৌরসভা ও উপজেলার নেতারা ছাড়াও চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সেনবাগ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নেতারা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।সভায় হুসেইন মুহাম্মদ এরশাদের ফেনী নদী অভিমুখে লংমার্চ ও ফেনীর জনসভা সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।