এরশাদ-প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে না জানিয়ে তাঁর দলের মহাসচিব বদল হয়ে যায়। তাঁর অমতে দলের এক নেতাকে বানানো হয় বিরোধীদলীয় উপনেতা! নিজের ইচ্ছায় চলা তাঁর পক্ষে বেশ কঠিন! সেই তিনিই সম্প্রতি একটি ইচ্ছার কথা জানিয়েছেন জাতির সামনে। এরশাদ চেয়েছেন, বিএনপি তাঁর সঙ্গে যোগ দিক! আসুন, দেখি, তাঁর এই ইচ্ছা আমাদের ওপর কেমন প্রভাব ফেলেছে?

দোস্ত, চাকরির ইন্টারভিউয়ে কী জিজ্ঞেস করল? কী কী বললি তুই?
বলেছি, দেখুন, তৃতীয় বিশ্বের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে উপমহাদেশীয় কালচার বেজড মার্কিন সাম্রাজ্যবাদী অর্থনীতির ব্যাপকত্বের প্রেক্ষাপটে আপনারা আমার সঙ্গে যোগ দেবেন—এই আহ্বানই রইল।

তোমাদের তিনজনের জন্ম ঢাকায়, আমার তো সিলেটে।
সমস্যা কী, তুমিও ঢাকায় এসে জন্মাও!

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...
তাহলে ওই চেয়ারে বসে আছেন কেন, স্যার? আমাদের সাথে বেঞ্চে এসে যোগ দেন!

আপনারে কী ভিক্ষা দিমু। এক গার্মেন্টসের মালিক দুই মাস ধরে বেতন দিতে পারছে না, বড় অভাবে আছে।
তাইলে এহন যাই, উনারে গিয়া অহনই আমাগো দলে যোগ দেওয়ার আহ্বান জানাই।

ওয়েটার, স্যুপের বাটিতে দুইটা মাছি সাঁতার কাটছে।
তো আমি কি এখন ওদের দলে যোগ দেব?

জ্যোতিষী সাহেব, আমি তো ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না, এখন কী করব?
কী আর করা, আমাদের দলে যোগ দেন!

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ