এরা নারীদের ভোগ্যপণ্য জ্ঞান করে ও গৃহে অন্তরীণ রাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারীদের জঙ্গিবাদে জড়ানোটা ব্যতিক্রমধর্মী ঘটনা। আইএসের নারী নীতি দেখেন, তারা নারীদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে না। বরং এরা নারীদের ভোগ্যপণ্য জ্ঞান করে ও গৃহে অন্তরীণ রাখে।
আল-কায়েদার সদস্যরা নিজেরা কোনো নারীর চেহারা দেখতে চায় না এবং নিজেদেরও দেখাতে চায় না। তাদের চরম সমালোচক যদি নারী হন, তাহলে তাঁরা ছবি ঝাপসা করে দেন। বাংলাদেশে পুলিশের ধারাবাহিক অভিযানে জঙ্গিদের প্রচুর শক্তি ক্ষয় হয়েছে। সাংগঠনিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। তাদের নেতা, প্রধান সংগঠক, অর্থদাতা নিহত হয়েছেন। সে কারণেই হয়তো কোনো কোনো নারী অন্তর্ভুক্ত হয়েছেন। আশকোনার অভিযানে তিনজন নারীর মধ্যে একজন কিন্তু শুরু থেকে পুলিশকে সহযোগিতা করেছেন। যিনি আত্মঘাতী হয়েছেন তার প্রথম স্বামী মারা গেছেন, দ্বিতীয় স্বামী জঙ্গিবাদে জড়িয়ে কারাগারে। তিনি নিতান্ত নিরুপায় হয়ে পড়েছিলেন, তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। মরিয়া হয়ে গিয়েছিলেন। আমি বলব, নারী জঙ্গিদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে।
মনিরুল ইসলাম
প্রধান, কাউন্টার–টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।