এল কে সিদ্দিকীর শোকসভা
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ডেপুটি স্পিকার এল কে সিদ্দিকীর শোকসভা গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। এল কে সিদ্দিকীর পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তিন ছেলে আফফান আহমেদ সিদ্দিকী, আকসিন আহমেদ সিদ্দিকী ও এইলান আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথি বলেন, ‘আজকের প্রেক্ষাপটে যে রাজনীতিবিদ সম্পদের পাহাড় গড়তে পারবে না, তাঁকে আমরা সফল বলি না। যাঁরা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েন, রাজনীতিতে আমরা তাঁদের সফল মনে করি। এল কে সিদ্দিকী এসবের কিছু করতে পারেননি। এ জন্য তিনি বেশি সফল হয়েছেন। তাঁর জীবনধারা আমাদের জন্য শিক্ষণীয়।’— সীতাকুণ্ড প্রতিনিধি