এলএমআরএফের দেশব্যাপী সাইকেল প্রচারাভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গড়ে তুলি আগামী’—এই স্লোগান সামনে রেখে জন্মগত মুগুর পা, ঠোঁট ও তালুকাটা সমস্যার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ) দেশব্যাপী এক সাইকেল প্রচারাভিযানের আয়োজন করেছে। এতে শরিফুল ইসলাম ও বাহারুল ইসলাম নামের দুই যুবক অংশগ্রহণ করছেন। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাজমুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএমআরএফের এ আয়োজন দেশব্যাপী সাধারণ জনগনকে জন্মগত মুগুর পা, ঠোঁট ও তালুকাটা সমস্যা–সংক্রান্ত এবং এ ব্যাপারে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতন করে তুলবে।
৬ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই প্রচারাভিযান নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে ৬৪ জেলা ভ্রমণের পর আগামী ১৭ মার্চ ঢাকায় গিয়ে ভ্রমণ শেষ হবে। প্রায় সাড়ে তিন মাস ভ্রমণকালে দুই সাইক্লিস্ট প্রতিটি জেলার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবেন, সংবাদ সম্মেলন করবেন, বিভিন্ন সমমনা বেসরকারি সংস্থার সঙ্গে তথ্য বিনিময় করবেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করবেন। বিজ্ঞপ্তি।