এলিমেন্টারি স্কুলের সাফল্য শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোতোয়ালি থানার সব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থী রুবাইদা রশীদ চৌধুরী। সে পেয়েছে ৫৮২ নম্বর। এই স্কুলের পাসের হার শতভাগ। ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। প্রধান শিক্ষিকা নাদেরা বানু বলেন, ‘নিয়মকানুন মেনে চলে শিক্ষাদানের কাজটি সুষ্ঠুভাবে করতে পেরেছি বলেই আমরা এ সাফল্য পেয়েছি। তা ছাড়া অভিভাবকদের সার্বিক সহযোগিতা, শিক্ষার্থীদের আগ্রহ ও চেষ্টা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমও এ ফলে সাহায্য করেছে।’