এলোহার গণিতবিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত শিক্ষার প্রতিষ্ঠান এলোহার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম বিভাগীয় ‘অ্যাবাকাস ও মেন্টাল অ্যারেথমেটিক’ প্রতিযোগিতা। ১৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলোহো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আলী হায়দার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সোমা বড়ুয়া ও আফরোজা চৌধুরী। বিজ্ঞপ্তি।