
শিশুদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে না দিয়ে তাদের শৈশবকে সুন্দর করা এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন নৈতিক ও সামাজিক শিক্ষা। মানুষে মানুষে ভেদাভেদ তৈরি না করা এবং আচরণগত পরিবর্তনের জন্য পরিবারের মধ্যেই সচেতনতা তৈরি করতে হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এলোহা আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এলোহা মেহেদীবাগ সেন্টারে তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়। একই দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলোহার পরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল মনসুর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হসপিটালের চিকিৎসক ফারহানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কবি এজাজ ইউসুফী, প্রত্যয় ৭১-এর সাধারণ সম্পাদক শামীমা হারুন এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সোবাইল বিন হুসেইন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন আকতার ও বিথীকা বশাক। বিজ্ঞপ্তি।