প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের দিয়ে গঠিত নাটকের দল ‘মুখোশ ও মুখ’-এর দুদিনব্যাপী নাটকের প্রদর্শনী শুরু হবে কাল শুক্রবার। প্রদর্শনীতে ইসকাইলাস রচিত প্রমেথিউস বাউন্ড, উইনথর্প পার্কহার্স্ট রচিত বেগার অ্যান্ড কিং এবং ইয়ান পাউন্ড রচিত মিরর অব ওয়্যার মঞ্চস্থ হবে। ২৯ ও ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রতিদিন দেড় ঘণ্টার প্রদর্শনীতে তিনটি নাটকই পর পর মঞ্চস্থ হবে। টিকিট প্রদর্শনীর আগে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।