প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসের অফিশিয়াল নাম এশিয়াড। প্রতি চার বছর পর আয়োজিত এই আসরটিকে ঘিরে এশিয়ার সব অ্যাথলেটের মিলনমেলা বসে। ১৯৮২ সাল থেকে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এর আয়োজন করে আসছে। প্রথম আসরটি বসেছিল ভারতের নয়াদিল্লিতে। অলিম্পিকের পর আসরটিকে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ পর্যন্ত নয়টি দেশ এশিয়ান গেমসের স্বাগতিক হিসেবে নাম লেখাতে পেরেছে। কয় দিন আগে চীনে ২০১০-এর এশিয়ান গেমসের পর্দা নামল। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ণপদক (পুরুষদের ক্রিকেটে) পেছে। পরবর্তী সময়ে অর্থাৎ ২০১৪ সালের (১৮তম) আসর বসবে দক্ষিণ কোরিয়ায়। মজার ব্যাপার হলো, ১৯তম এশিয়ান গেমসের আসর চার বছর পর ২০১৮ সালে হওয়ার কথা থাকলেও, আসলে তা অনুষ্ঠিত হবে ২০১৯ সালে! ২০১৮ সালে অলিম্পিকের আসর বসবে বলেই এই সিদ্ধান্ত।তথ্যসূত্র: উইকিপিডিয়া