দক্ষিণ কোরিয়ার পেন্নাম ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘এশিয়ান ইয়ুথ কালচারাল ফেস্টিভ্যাল’। ২২ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত এই উ ৎ সবে এশিয়ার বিভিন্ন দেশের ৬৫ জন শিক্ষার্থী এখানে অংশ নেয়। বাংলাদেশ থেকে আমারও সুযোগ হয়েছিল এই উ ৎ সবে অংশ নেওয়ার।জীবনের প্রথম বিমানভ্রমণ শেষে ২১ আগস্ট ভোরে কোরিয়ার পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল যে রূপ দেখলাম, তা কখনোই ভোলার নয়। লাগেজ নিয়ে বেরোতেই একজন আমাকে সাদরে বরণ করল। আরও ১২-১৩ জনের সঙ্গে ইনচেত্তন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়াংজুর পানে রওনা দিলাম। আমার সঙ্গে প্রথম বন্ধুত্ব হলো শ্রীলঙ্কার ছেলে আসাংগের, তারপর বাসের অন্য সবার সঙ্গে খুব অল্প সময়ে বন্ধুত্ব জমে গেল।প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর এলাম গোয়াংজু শহরের পেন্নাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আমার রুমমেট কম্বোডিয়ান ছেলে সোফার্নো। ২২ আগস্ট বিকেলে আমরা উপস্থিত হলাম ‘প্রথম এশিয়ান ইয়ুথ কালচারাল ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। মুগ্ধ হলাম অর্কেস্ট্রার অসাধারণ সুরে। প্রায় এক ঘণ্টা ধরে সুরে-তালে জমকালো উদ্বোধন করা হলো উ ৎ সবের।২৩ আর ২৪ আগস্ট আমাদের অনুষ্ঠান উপস্থাপনের পালা। ৬৫ জন অংশগ্রহণকারীকে অর্ধেক করে প্রথম ও দ্বিতীয় দিনে পারফর্ম করার জন্য মনোনীত করা হলো। আমি ছিলাম দ্বিতীয় দিনের জোটে। বিচিত্র রং, উ ৎ সব ও গানের নাচের যে এত বড় সম্ভার, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই উ ৎ সব ছিল এশিয়ার দেশগুলোর এক মিলনমেলা, হাজার বছরে গড়ে ওঠা সংস্কৃতি, সুখ-দুঃখ, রূপবৈচিত্র্যের ভাগাভাগি।আমি ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল অ্যান্ড কলেজে পিয়ানোর শিক্ষার্থী। নিয়ম অনুয়ায়ী ওখানে একটা কোরিয়ান গান আর একটা নিজের দেশের গান পরিবেশন করতে হয়। দ্বিতীয় দিনে বাউল সেজে রবীন্দ্রসংগীত ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ ও কোরিয়ার সর্বজনবিদিত গান ‘আরিরাং’ গাইলাম। গানের তালের সঙ্গে করতালি দিয়ে সবাই আমাকে অনুপ্রাণিত করল। আমার খুব গর্ব হচ্ছিল যে আমি বাংলাদেশকে তুলে ধরতে পারছি এশিয়ার অন্য সব অংশগ্রহণকারীর মাঝে। অনুষ্ঠান শেষে অনেকেই আমার সঙ্গে ছবি তুলল, আমার বাউল পোশাক তাদের খুবই আকৃষ্ট করল।অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপ করা হলো আটটি। নির্দেশ এল, প্রতি গ্রুপকে পরের দিন বিকেলে কিছু একটা উপস্থাপন করতে হবে। আমার গ্রুপে ছিল চার কোরিয়ানসহ ইন্দোনেশিয়ান, ব্রুনাই আর কম্বোডিয়ার বন্ধু সোফার্নো। আমাদের গ্রুপে সিদ্ধান্ত হলো পারফরমারদের সংক্ষিপ্ত সাক্ষা ৎ কার এবং প্রতি গ্রুপ থেকে একজনের সাক্ষা ৎ কার নিয়ে একটি ভিডিও করা। গ্রুপের নামটা আমি প্রস্তাব করি ‘দ্য এশিয়ান’। সবাই সেটা সমর্থন দেয় এবং নামটা চূড়ান্ত হয়। শুরু হলো সবার সাক্ষা ৎ কার গ্রহণ। এডিটিং করল ব্রুনাইয়ের বন্ধু হিদায়েত আর চিত্রগ্রহণের দায়িত্ব পালন করল কোরিয়ার দুজন এবং ইন্দোনেশিয়ান এক বন্ধু। অবিশ্বাস্য হলেও সত্য, ভোটের ভিত্তিতে আমাদের গ্রুপই প্রথম স্থান অধিকার করল। আমাদের গ্রুপের সবাইকে আমন্ত্রণ জানানো হলো স্টেজে। ক্যামেরার ফ্ল্যাশে চারদিক আলোকিত হয়ে উঠল। সংস্কৃতিমন্ত্রী মি. চাঙের সামনে পারফর্ম করার সুযোগ মিলল আমাদের গ্রুপের।পরদিন ২৬ আগস্ট বিভিন্ন টিভি চ্যানেল ভিড় করল কনভেনশন হলে। সেদিন ভিড়ে পুরো হল গমগম করছে। পর্যায়ক্রমে সবাই পারফর্ম করলাম। সেদিন সন্ধ্যায় সবাই গেলাম ২০১১ ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে। অনুষ্ঠানের স্থান ছিল সাং আম পার্ক। বিশাল স্টেজের সামনে সবাই বসলাম একধরনের মাদুর বিছিয়ে। হঠা ৎ তিনজন নাচ শুরু করে দিল সেখানে। আস্তে আস্তে আমরা ৬৫ জনও যোগ দিলাম ওদের সঙ্গে। যে যেভাবে পারছে নাচছে।২৭ আগস্টের গন্তব্য দামিয়াং সোয়ে। দামিয়াং হলো পর্বতমালা, যা গোয়াংজু থেকে অনেক দূরে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই এর প্রধান আকর্ষণ নয়, লোকমুখে প্রচলিত আছে যে হাজার বছর আগে কোরিয়ান তরুণ-তরুণীরা প্রতিদিন এখানে কবিতা আর গান লিখত। তবে হাজার বছর পরেও এর যে সৌন্দর্য দেখলাম, তাতে করে সময় হাতে থাকলে আমাদের মনেও কবিতার পঙিক্ত উঁকি দিত, তা বলাই বাহুল্য। সারা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যায় ফিরলাম চোন্নামে। ২৮ তারিখে এশিয়ান ইয়ুথ ফোরাম ঘুরে আসা। এই রাত থেকেই আমাদের অনেকে বিদায় নিল। বাকিরা পরদিন যাবে দেখু কিংবা সৌলে। কষ্টকে মেনে নিয়ে রুমে ফিরলাম আমি আর সোফার্নো। ২৯ আগস্ট সকাল আটটায় আমি এবং আরও আট-নয়জন রওনা দিলাম সৌলের উদ্দেশে। সব সময় সঙ্গে থাকা সোফার্নো আর আমার গ্রুপের সবাইকে ফেলে আসার কষ্ট হয়তো আমি আর আমার বন্ধুরা ছাড়া কেউ বুঝবে না। সবার সঙ্গে শেষবারের মতো হ্যান্ডশেক করে চলে এলাম সৌলে।পরদিন সকালে সবাই এলাম ইনচেওয়ে। আমি আর শ্রীলঙ্কার বন্ধুর একই ফ্লাইট মালয়েশিয়া পর্যন্ত। অন্যদের বিদায় জানালাম ১০টার দিকে। শেষ মুহূর্তের বেদনা সঙ্গে নিয়েই ওই মুহূর্তটুকু রাঙিয়ে তুললাম সবার সঙ্গে। সুমধুর দিনগুলোকে স্মৃতি করে নয়নাভিরাম দেশ কোরিয়াকে বিদায় জানালাম।