এশীয় ব্র্যান্ড লিডার ইউসুফ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা অ্যাড ক্লাবের যুগ্ম সমন্বয়কারী, সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা ‘রূপ’-এর প্রধান নির্বাহী ও ‘দ্য নেটওয়ার্ক ওয়ান’-এর কান্ট্রিহেড ইউসুফ হাসান সম্প্রতি সিঙ্গাপুরে ‘তৃতীয় এশীয় ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১২’ পুরস্কারে ভূষিত হয়েছেন।সিএমও এশিয়া, এশিয়ান কনফেডারেশন অব বিজনেস, ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস এবং ওয়ার্ল্ড সিএসআর দিবস উদ্যাপন কমিটি প্রতিবছর উন্নত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, পরিবর্তন প্রণয়ন ও সুফল অর্জন, ব্যতিক্রমধর্মী নেতৃত্ব প্রতিষ্ঠায় দূরদর্শীসম্পন্ন, সৃজনশীল ও প্রতিভাবান এশীয় পেশাজীবীদের এই বিরল সম্মাননা প্রদান করে।বাংলাদেশের প্রখ্যাত ব্র্যান্ডিং এজেন্সি ‘রূপ’কে একই অনুষ্ঠানে ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১২’ সম্মানে ভূষিত করা হয়। বিশ্ববিখ্যাত এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট, ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস অ্যান্ড স্টারস অব দ্য ইন্ডাস্ট্রি গ্রুপ ও সিএমও এশিয়া সৃজনশীল শিল্পকর্ম, দক্ষতার সামাজিকীকরণ ও গণসংযোগে উদ্ভাবনীমূলক অবদানের ধারা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য রূপ-কে এই ব্যতিক্রমী স্বীকৃতি প্রদান করে।