এস আলম কোল্ড রোল্ড স্টিলসের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা গত ২৯ মার্চ বেলা ১১টায় নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আব্দুস সামাদ।
সভায় কোম্পানির পক্ষ থেকে ২০১৩ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। ওই বছর কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ ছিল তিন হাজার ৭৭৮ মিলিয়ন টাকা, যা বিগত বছরের তুলনায় শতকরা ২ দশমিক তিন শতাংশ বেড়েছে। পাশাপাশি কর-পরবর্তী মুনাফা অর্জিত হয় ১৯৬ মিলিয়ন টাকা।
সভায় এ বছর পরিচালক পদে আব্দুস সামাদ পুনর্নির্বাচিত হন। নাছির উদ্দীন আহম্মেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পরিচালক পদে নির্বাচিত হন। হালিমা বেগম সাধারণ বিনিয়োগকারী পরিচালক পদে নির্বাচিত হন। মেসার্স রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যাসকে পরবর্তী বছরের নীরিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।