এস এম আউলিয়া উচ্চবিদ্যালয়ের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (এস এম আউলিয়া) উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ৭ মার্চ ওই কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিব-উর-রহমান চৌধুরী। কমিটির অন্যরা হলেন সদস্যসচিব (পদাধিকারবলে) প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দাতা সদস্য আবুল হোসেন, অভিভাবক সদস্য আয়ুব নুরী, মোহাম্মদ ইসহাক, আনন্দ মোহন দত্ত ও মো. জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হাসিনা আকতার, শিক্ষক প্রতিনিধি মো. জয়নুল আবেদীন ও বিজেশ কান্তি চৌধুরী এবং সংরক্ষিত নারী সদস্য রোকেয়া বেগম।—আনোয়ারা প্রতিনিধি