এস এম শওকত হোসেনের ওপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য এস এম শওকত হোসেন ও তাঁর সহকর্মী সামিউল ওয়াহাবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় আদালত ভবন চত্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী। সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ, সহসাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী ও সন্ত্রাসী হামলায় আহত সামিউল ওয়াহাব। মানববন্ধনে উপস্থিত মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, চন্দন দাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন চৌধুরী, মুজিবুল হক, হুমায়ুন কবির, মো. ফয়েজ উল্লাহ, মাহবুবুল আলম, সুধীর চন্দ্র তালুকদার, মো. ছুরত জামাল, মোহাম্মদ আবছার-উর-রশীদ, টিপু সুলতান খান প্রমুখ।
সভায় বক্তারা হলেন, এস এম শওকত হোসেন চেম্বারে পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সেপ্টেম্বর স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের আক্রমণে আহত হন। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। প্রশাসনের কাছে সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।