এসএমএস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো মোবাইল ফোন কিনলে অনেককেই নতুন নম্বরটা দিতে মনে থাকে না। ঠিক তেমনি আমাদের সদ্য কেনা নতুন সিমটার নম্বর মেজো মামাকে দিতে মনে ছিল না। এবার বড়পূজার সময় আমাদের সেজো মামাকে শুভেচ্ছা জানাতে একটা এসএমএস পাঠালাম। এসএমএসের শেষে আমাদের তিন ভাইবোনের পুরো নাম না লিখে সংক্ষিপ্ত করে প্রত্যেকের নামের প্রথম অক্ষর মিলিয়ে লিখলাম ‘RAN’, কিন্তু ‘RAN’ শব্দটা সুন্দর লাগছে না। শুনতে কেমন যেন লাগছে। তাই সঙ্গে আবার ‘I’ সংযুক্ত করে ‘RANI’ লিখে পাঠালাম। এসএমএসটা মামার কাছে গেল। মামি তো এসএমএসটা পড়ে রেগে টং। মামাকে বললেন, ‘কী গো, তোমাকে রানী নামের এ কে মেসেজ পাঠাল? চলছে কী এসব?’ মামা মামিকে বারবার বোঝানোর চেষ্টা করলেন যে রানী নামের কাউকে তিনি চেনেন না। কিন্তু আহারে! বেচারার কথাই মামি শুনলেন না। কয়েক মাস পরে মামাবাড়ি গেলাম। মামাকে পেয়ে জিজ্ঞেস করলাম, ‘কী মামা, আমাদের এসএমএস পাননি? উত্তর পাঠালেন না কেন?’ মামা তো অবাক। জিজ্ঞেস করলেন, ‘কোন এসএমএস?’ আমরাও অবাক হয়ে বললাম, ‘কেন, মামা, RANI লিখে না পাঠালাম?’ মামা হাসতে হাসতে বললেন, ‘ও...তাহলে তোমরাই পাঠিয়েছিলে! তোমাদের মামি তো পড়ে রেগেমেগে ফায়ার। ভাবছিল এ কোন মেয়ে আমার কাছে মেসেজ পাঠাল।’ আমাদের মধ্যে হাসির রোল পড়ে গেল। মামাকে বললাম, ‘কেন, ওতে না আপনাকে মামা বলে লিখেছি?’ মামা বলেন, ‘যত দূর জানি, আমার তো রানী বলে কোনো ভাগ্নি নেই।’ আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।